খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


সেলিম আহমেদ শুভ
উপজেলা প্রতিনিধি|খালিয়াজুরী, নেত্রকোনা২৫ আগস্ট, ২০২৬,মঙ্গলবারশিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা সদরের খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ আগস্ট রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় উক্ত বিদ্যালয়ের হল রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিক মাহমুদ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব, অলিদুজ্জামান মহোদয় ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন ।
প্রধান অতিথি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, একমাত্র শিক্ষক ও অভিভাবকদের সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমেই খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সম্ভব। আর এর জন্য শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
উক্ত অভিভাবক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সুদীপ সরকার ও খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।
উক্ত অভিভাবক সমাবেশে মুক্ত আলোচনায় অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলামসহ আরো অনেকে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, "আপনাদের সন্তানদের এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করাতে হবে। তারা ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা এবং বাসায় নিয়মিত পড়ালেখা করছে কিনা, সেদিকে নজর রাখা অভিভাবকদের দায়িত্ব। সভা থেকে কঠোরভাবে জানানো হয় যে, সকল শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। আসন্ন নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। কোনো শিক্ষার্থী নির্বাচনি পরীক্ষায় পাস করতে না পারলে তাকে চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না। খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকগণের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে। সর্বোপরি তিনি খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।



