বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খালিয়াজুরীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়


সেলিম আহমেদ শুভ
উপজেলা প্রতিনিধি|খালিয়াজুরী, নেত্রকোনা২১ আগস্ট, ২০২৬,শুক্রবারনেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বৃক্ষরোপন , পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ আগষ্ট রোজ বৃহস্পতিবার খালিয়াজুরী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে উক্ত কর্মসূচি পালন করা হয়। খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রায়কুল হোসেন পাঠান আবিরের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফাহিম হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল আলম শাহীন। উক্ত আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন খালিয়াজুরী ৩নং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়া, খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন, মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, । এ সময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল তালুকদার, সালমান ফারসি, ইসরাফিল হোসেন, আলাউদ্দিন এবং খালিয়াজুরী সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আর এস রুবেল, গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব পারভেজ এবং অঙ্গ সংগঠন ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




