Ekushey 71 Sangbad

মেনু

রবিবার০২ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ
ব্রেকিং নিউজ

খালিয়াজুরী হাওরের উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরসহ দুই প্রতি মন্ত্রী

খালিয়াজুরীতে ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত,ভার্চুয়ালি যুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে দম্পতি দগ্ধ, থানায় অভিযোগ

খালিয়াজুরীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

খালিয়াজুরীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

শিক্ষকের শাসনে আহত শিশু শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ।

খালিয়াজুরী হাওরের দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালেন এমপি লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরীতে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৬ উদযাপিত

খালিয়াজুড়িতে ভিন্ন আঙ্গিকে এসএসসি পরীক্ষা: সিসি ক্যামেরায় চলছে পর্যবেক্ষণ

খালিয়াজুরীতে এস এস সি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

শহীদদের স্মৃতি রক্ষার্থে খালিয়াজুরী তে স্মৃতিসৌধ নির্মাণ

খালিয়াজুরীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

খালিয়াজুরীতে সাত জুয়ারি আটক

হাওর অঞ্চলের মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা

হোম/রাজনীতি/খালিয়াজুরী হাওরের উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরসহ দুই প্রতি মন্ত্রী

খালিয়াজুরী হাওরের উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরসহ দুই প্রতি মন্ত্রী

খালিয়াজুরী হাওরের উন্মুক্ত জলাশয়ে  দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় এমপি  লুৎফুজ্জামান বাবরসহ দুই প্রতি মন্ত্রী
সেলিম আহমেদ শুভ

সেলিম আহমেদ শুভ

উপজেলা প্রতিনিধি|খালিয়াজুরী, নেত্রকোনা০৩ জুলাই, ২০২৬,শুক্রবার

নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরীতে বিভিন্ন হাওরে মাছের পোনা অবমুক্ত করেন স্হানীয় এমপি লুৎফুজ্জামান বাবর সহ দুইজন জন প্রতিমন্ত্রী।

খালিয়াজুরী উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এর পরিচালনা মেন্দিপুর ইউনিয়নের নাওটানা রোয়াইল হাওরের ৩ রা জুলাই /২৬ ইং তারিখ রোজ শুক্রবার দুপুর ১২'৩০ মিনিটের সময় ভাসমান অবস্থায় নৌকার মাঝে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী, হাবিবুর রশীদ , (এমপি) । এবং নেত্রকোনা ৪ (মদন মোহনগঞ্জ খালিয়াজুরী) আসনের এমপি লুৎফুজ্জামান বাবর।

এ সময় খালিয়াজুরী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ইদ্রিস আলী মোল্লা, মাসুদ রানা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, এরশাদুল আলম শাহীন, আলমগীর হোসেন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা এনামুল হক ছোটন, রাজিব হোসেন পলাশ, কৃষক দলনেতা দেলোয়ার হোসেন, পান্ডব সরকার, স্বেচ্ছাসেবক দলনেতা ফাহিম হোসেন সুমন, উলামা দলনেতা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, ছাত্র দল নেতা মাজহারুল ইসলাম পলিন,খালিয়াজুরী সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, খালিয়াজুরী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী জীবুন্নাহার সহ সকল অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিল।

অনুষ্ঠান শেষে অত্র এলাকার এমপি লুৎফুজ্জামান বাবর ও প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মৎস্য অফিসের দায়িত্বে থাকা ২৩৩ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।

তাছাড়া, চাকুয়া ইউনিয়নের বাজজুয়াইল হাওর, খালিয়াজুরী সদর ইউনিয়নের পাঙ্গাসিয়া হাওরের মাঝে এমপি মহোদয়ের দায়িত্বে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।

পরিশেষে প্রধান অতিথি দেশ ও জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলকে এক সাথে কাজ করার জন্য আহবান জানান এবং হাওরাঞ্চলের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। উপস্থিত সকলের সুস্বাস্থ্যের ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সহজে শেয়ার করতে প্রথমে কপি করুন, তারপর Facebook বাটনে ক্লিক করে পেস্ট করুন।

সম্পর্কিত খবর