Ekushey 71 Sangbad

মেনু

মঙ্গলবার১৩ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ
ব্রেকিং নিউজ

খালিয়াজুরীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খালিয়াজুরীতে তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

যুক্তিবোধ ও সৃজনশীলতা বিকাশে নেত্রকোণায় ১০ উপজেলার শিক্ষার্থীদের বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খালিয়াজুরীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়

খালিয়াজুরী হাওরের উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরসহ দুই প্রতি মন্ত্রী

খালিয়াজুরীতে ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত,ভার্চুয়ালি যুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে দম্পতি দগ্ধ, থানায় অভিযোগ

খালিয়াজুরীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

খালিয়াজুরীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

শিক্ষকের শাসনে আহত শিশু শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ।

খালিয়াজুরী হাওরের দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালেন এমপি লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরীতে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৬ উদযাপিত

খালিয়াজুড়িতে ভিন্ন আঙ্গিকে এসএসসি পরীক্ষা: সিসি ক্যামেরায় চলছে পর্যবেক্ষণ

খালিয়াজুরীতে এস এস সি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

শহীদদের স্মৃতি রক্ষার্থে খালিয়াজুরী তে স্মৃতিসৌধ নির্মাণ

খালিয়াজুরীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

খালিয়াজুরীতে সাত জুয়ারি আটক

হাওর অঞ্চলের মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা

সর্বশেষ সংবাদ

খালিয়াজুরীতে  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

খালিয়াজুরীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নেত্রকোনার খালিয়াজুরীতে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার( ১ সেপ্টেম্বর) টানা বৃষ্টি উপেক্ষা করে দুপুর আনুমানিক ২'০০ ঘটিকার সময় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে খালিয়াজুরী উপজেলা বিএনপি’র আয়োজনে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। খালিয়াজুরী নতুন বাজার হইতে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে, খালিয়াজুরী কলেজ, থানা মোড়, প্রেসক্লাবের মোড়,হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্ত্বরে র‍্যালিটি শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি নেত্রকোনা -৪ (মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, তার বক্তব্যের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায়,নিজ দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।   উপজেলা বিএনপি’র সভাপতি মো:আব্দুর রউফ স্বাধীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান তালুকদার কেষ্ট এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, মোঃ মাসুদ রানা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ। এ সময় বিএনপি নেতা আলী হাসান চৌধুরী পিন্টু, মোঃ আলমগীর হোসেন, মোঃ ফুল মিয়া, এরশাদুল আলম শাহীন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন ও সাধারণ সম্পাদক পলাশ, উপজেলা ছাত্র দলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়, উপজেলা সাংগঠনিক সম্পাদক শুভ্রজন বাপ্পি সরকার , মোঃ সাকিব হাসান ছাত্র দল, কৃষক দলের নেতা দেলোয়ার হোসেন, পান্ডব সরকার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফাহিম হোসেন সুমন, বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নান চৌধুরী, এরশাদুর রহমান, শহীদুল ইসলাম, রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, খালিয়াজুরী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়া, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

০১ সেপ্টেম্বর, ২০২৬,মঙ্গলবার

খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ  বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা সদরের খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ আগস্ট রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় উক্ত বিদ্যালয়ের হল রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিক মাহমুদ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব, অলিদুজ্জামান মহোদয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন । প্রধান অতিথি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, একমাত্র শিক্ষক ও অভিভাবকদের সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমেই খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সম্ভব। আর এর জন্য শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। উক্ত অভিভাবক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সুদীপ সরকার ও খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ। উক্ত অভিভাবক সমাবেশে মুক্ত আলোচনায় অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলামসহ আরো অনেকে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, "আপনাদের সন্তানদের এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করাতে হবে। তারা ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা এবং বাসায় নিয়মিত পড়ালেখা করছে কিনা, সেদিকে নজর রাখা অভিভাবকদের দায়িত্ব। সভা থেকে কঠোরভাবে  জানানো হয় যে, সকল শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। আসন্ন নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। কোনো শিক্ষার্থী নির্বাচনি পরীক্ষায় পাস করতে না পারলে তাকে চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না।  খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকগণের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে। সর্বোপরি তিনি খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।

২৫ আগস্ট, ২০২৬,মঙ্গলবার

খালিয়াজুরীতে তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

খালিয়াজুরীতে তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বানুয়ারী জুয়েল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক ঝুটন চৌধুরীর বিরুদ্ধে। এ সময় এক সাংবাদিকের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, নেত্রকোনা জেলার কয়েকজন গণমাধ্যমকর্মী ও খালিয়াজুরী উপজেলার একজন সাংবাদিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক শুক্লা রাণী রায়ের অনুমতি নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ভিডিও ও তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী মাঝে মধ্যে খাবার না পাওয়ার কথা জানালে পাশে থাকা সহকারী শিক্ষক ঝুটন চৌধুরী এক সাংবাদিকের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ করা হয়। পরে উপস্থিত অন্য সাংবাদিকরা তাঁর কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেন। সাংবাদিকদের অভিযোগ, এ সময় ওই শিক্ষক তাদের তথ্য ও ভিডিও সংগ্রহে বাধা দেন এবং অশোভন আচরণ করেন। তিনি সাংবাদিকদের বলেন, তাঁর অনুমতি ছাড়া বিদ্যালয়ে ভিডিও করা যাবে না এবং বিদ্যালয়ের কোনো তথ্য নিতে হলে আগে তাঁর অনুমতি নিতে হবে। ঘটনার সময় উপস্থিত বিএনপি নেতা মো. রতন মিয়া বলেন, সাংবাদিকদের কাজে শিক্ষকের বাধা দেওয়া উচিত হয়নি। সাংবাদিকরা দেশের উন্নয়ন ও জনস্বার্থে কাজ করেন। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী সাংবাদিক বলেন, তিনি খালিয়াজুরী উপজেলার একটি দৈনিক পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্য গণমাধ্যমকর্মীদের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে সহকারী শিক্ষক ঝুটন চৌধুরীর বাধার মুখে পড়েছেন এবং অপমানিত হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা রাণী রায় বলেন, “এটি খুবই দুঃখজনক বিষয়। সাংবাদিকরা আমার অনুমতি নিয়েছিলেন। তাঁদের আর কোনো শিক্ষকের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না। সহকারী শিক্ষক ঝুটনের আচরণের জন্য আমি দুঃখিত ও লজ্জিত।” বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জুয়েল চৌধুরী বলেন, “ঘটনাটি শুনে আমি খুবই দুঃখিত ও লজ্জিত। সহকারী শিক্ষক ঝুটন চৌধুরীর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।” খালিয়াজুরী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদর বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। আপনারা সাংবাদিকরা জাতির বিবেক। বিষয়টি আমি শুনেছি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলে বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, “আমি ঘটনাটি শুনেছি। এটি খুবই দুঃখজনক ঘটনা। আমি ঘটনার নিন্দা জানাই। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

২৪ আগস্ট, ২০২৬,সোমবার

যুক্তিবোধ ও সৃজনশীলতা বিকাশে নেত্রকোণায় ১০ উপজেলার শিক্ষার্থীদের বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যুক্তিবোধ ও সৃজনশীলতা বিকাশে নেত্রকোণায় ১০ উপজেলার শিক্ষার্থীদের বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সৃজনশীল ও যুক্তিনির্ভর মনন গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ‘যুক্তির মঞ্চে শানিত হোক মেধা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। নেত্রকোনা জেলার ১০টি উপজেলা থেকে বাছাইকৃত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী এবং তাদের সাথে ৩০ জন শিক্ষক এই কর্মশালায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলা প্রাণবন্ত এ আয়োজনে ঢাকা-সহ সারাদেশ থেকে আগত প্রখ্যাত বিতার্কিক ও অতিথি বক্তারা প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় শিক্ষার্থীদের বিতর্কের প্রাথমিক ধারণা, যুক্তি উপস্থাপন কৌশল, বক্তব্যের সঠিক কাঠামো গঠন, তথ্য-উপাত্তের যথাযথ ব্যবহার এবং প্রতিপক্ষের বক্তব্য বিশ্লেষণের মতো বিতর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল হাতে-কলমে শেখানো হয়। নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজার সাবলীল সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী পর্বে এবং প্রশিক্ষণ সেশনে অতিথি বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার, যমুনা টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার মাহফুজা মাহবুব এবং আবু আব্বাস ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং তাদের মানসিক বিকাশ, বিশ্লেষণী ক্ষমতা এবং যেকোনো পরিস্থিতি যুক্তির আলোকে বিচার করার সক্ষমতা অর্জন করতে হবে। সেই লক্ষ্যেই তৃণমূল পর্যায় থেকে বিতার্কিক তুলে আনতে এবং শিক্ষার্থীদের মাঝে বিতর্কের শিল্পকে জনপ্রিয় করতে জেলা প্রশাসনের এই বিশেষ উদ্যোগ। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিশেষজ্ঞদের দিকনির্দেশনা নেত্রকোনায় মুক্তচিন্তা ও যুক্তিনির্ভর নতুন প্রজন্ম গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২২ আগস্ট, ২০২৬,শনিবার

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  খালিয়াজুরীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খালিয়াজুরীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বৃক্ষরোপন , পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   আজ ২০ আগষ্ট রোজ বৃহস্পতিবার খালিয়াজুরী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে উক্ত কর্মসূচি পালন করা হয়। খালিয়াজুরী উপজেলা  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রায়কুল হোসেন পাঠান আবিরের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফাহিম হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল আলম শাহীন। উক্ত আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন খালিয়াজুরী ৩নং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়া,  খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন, মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, ।  এ সময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল তালুকদার, সালমান ফারসি,  ইসরাফিল হোসেন, আলাউদ্দিন এবং খালিয়াজুরী সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আর এস রুবেল,  গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব পারভেজ এবং অঙ্গ সংগঠন ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২১ আগস্ট, ২০২৬,শুক্রবার

খালিয়াজুরী হাওরের উন্মুক্ত জলাশয়ে  দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় এমপি  লুৎফুজ্জামান বাবরসহ দুই প্রতি মন্ত্রী

খালিয়াজুরী হাওরের উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরসহ দুই প্রতি মন্ত্রী

নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরীতে বিভিন্ন হাওরে মাছের পোনা অবমুক্ত করেন স্হানীয় এমপি লুৎফুজ্জামান বাবর সহ দুইজন জন প্রতিমন্ত্রী। খালিয়াজুরী উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এর পরিচালনা মেন্দিপুর ইউনিয়নের নাওটানা রোয়াইল হাওরের ৩ রা জুলাই /২৬ ইং তারিখ রোজ শুক্রবার দুপুর ১২'৩০ মিনিটের সময় ভাসমান অবস্থায় নৌকার মাঝে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী, হাবিবুর রশীদ , (এমপি) । এবং নেত্রকোনা ৪ (মদন মোহনগঞ্জ খালিয়াজুরী) আসনের এমপি লুৎফুজ্জামান বাবর। এ সময় খালিয়াজুরী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ইদ্রিস আলী মোল্লা, মাসুদ রানা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, এরশাদুল আলম শাহীন, আলমগীর হোসেন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা এনামুল হক ছোটন, রাজিব হোসেন পলাশ, কৃষক দলনেতা দেলোয়ার হোসেন, পান্ডব সরকার, স্বেচ্ছাসেবক দলনেতা ফাহিম হোসেন সুমন, উলামা দলনেতা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, ছাত্র দল নেতা মাজহারুল ইসলাম পলিন,খালিয়াজুরী সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, খালিয়াজুরী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী জীবুন্নাহার সহ সকল অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিল। অনুষ্ঠান শেষে অত্র এলাকার এমপি লুৎফুজ্জামান বাবর ও প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মৎস্য অফিসের দায়িত্বে থাকা ২৩৩ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন। তাছাড়া, চাকুয়া ইউনিয়নের বাজজুয়াইল হাওর, খালিয়াজুরী সদর ইউনিয়নের পাঙ্গাসিয়া হাওরের মাঝে এমপি মহোদয়ের দায়িত্বে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন। পরিশেষে প্রধান অতিথি দেশ ও জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলকে এক সাথে কাজ করার জন্য আহবান জানান এবং হাওরাঞ্চলের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। উপস্থিত সকলের সুস্বাস্থ্যের ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

০৩ জুলাই, ২০২৬,শুক্রবার

খালিয়াজুরীতে ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত,ভার্চুয়ালি যুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরীতে ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত,ভার্চুয়ালি যুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

নেত্রকোণা জেলার খালিয়াজুরীতে উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২টার সময় উপজেলা হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন ও অতিথি বৃন্দ জাতীয় সংগীতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইয়াসির আরাফাত হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক পলিন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ আসনের এমপি লুৎফুজ্জামান বাবর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা। বিশেষ অতিথি ও দলীয় নেতৃবৃন্দের উপস্থিতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, নেত্রকোণা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট এবং সহ-সভাপতি মো. মাসুদ রানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মো. ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, এরশাদুল আলম শাহীন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা এনামুল হক ছোটন, কৃষক দল নেতা দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ফাহিম হোসেন সুমন ও সাইফুল ইসলাম। এ সময় ওলামা দল নেতা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, এমপি লুৎফুজ্জামান বাবরের পিএস হায়দার আলী, ব্যক্তিগত সহকারী জহির আহমেদ জিকু, বিএনপি নেতা মো. আব্দুল মান্নান চৌধুরী, আলমগীর হোসেন, মো. সামছুল হক, রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, মো. এরশাদ মিয়া, সাংবাদিকবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য ও সমাপ্তি প্রধান অতিথি ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সকলের প্রতি শুভেচ্ছা জানান এবং সৃষ্টিকর্তার নিকট নিয়মিত নামাজ ও প্রার্থনার কথা বলেন। তিনি সকলকে ধৈর্য ধারণ করে নিজ নিজ কর্মে নিয়োজিত থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জনগণের সাথে ভালো আচরণ করে জনসেবা করার আহ্বান জানান। একই সাথে মাদক, নেশা, ধর্ষণ, খুন, চাঁদাবাজিসহ সকল প্রকার অন্যায় ও অপরাধ থেকে বিরত থাকার উপদেশ প্রদান করেন। সবশেষে খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি মো. মাজহারুল হক পলিন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

১৭ জুন, ২০২৬,বুধবার

খালিয়াজুরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে দম্পতি দগ্ধ, থানায় অভিযোগ

খালিয়াজুরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে দম্পতি দগ্ধ, থানায় অভিযোগ

নেত্রকোণার খালিয়াজুরীতে সরকারি কোয়ার্টারের বারান্দার গ্রিলে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি গুরুতর দগ্ধ হয়েছেন। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন একই পরিবারের পাঁচ সদস্য। এই ঘটনায় ভুক্তভোগী সরকারি কর্মচারী মো. সুমন মিয়া (৩৮) বাদী হয়ে খালিয়াজুরী থানায় দুইজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— কলমাকান্দা থানার ওয়াজেদ আলী ফকির এবং খালিয়াজুরী মুসলিমপাড়ার জাহাঙ্গীর (৩৮)। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. সুমন মিয়া খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত। তিনি সপরিবারে উপজেলা স্টাফ কোয়ার্টারের ‘যমুনা’ ভবনের নিচ তলায় বসবাস করেন। বেশ কিছুদিন আগে অভিযুক্তরা বাদীর অনুমতি ছাড়াই তাঁর বারান্দার মেইন সুইচ থেকে নিম্নমানের তার দিয়ে কোনো নিরাপদ সার্কিট ব্রেকার ছাড়াই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে পাশে কনস্ট্রাকশনের কাজ শুরু করে। বাদী ও তাঁর স্ত্রী এতে বাধা দিলে অভিযুক্তরা স্থানীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক সেই ঝুঁকিপূর্ণ সংযোগ বহাল রাখে। একপর্যায়ে লাইনটি বিচ্ছিন্ন করা হলেও তারা আবারও গোপনে সংযোগটি স্থাপন করে। গত ০৬ জুন (শনিবার) কোরবানি ঈদের ছুটি কাটিয়ে সপরিবারে বাসায় ফেরেন সুমন মিয়া। দুপুরে ফ্রেশ হওয়ার জন্য বারান্দার গ্রিলে থাকা গামছা নিতে গেলে গ্রিলটি বিদ্যুতায়িত থাকায় তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকার শুনে স্ত্রী মোছা. হাসনাহেনা তাঁকে উদ্ধার করতে মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করলে বারান্দার গ্রিলের সাথে হাত লেগে তিনিও গুরুতরভাবে দগ্ধ হন। সে সময় ঘরে থাকা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বড় মেয়ে জান্নাতুল ফেরদাউস (১৩) তাৎক্ষণিক বুদ্ধিমত্তা খাটিয়ে নিজে গ্রিল স্পর্শ না করে চিৎকার শুরু করে এবং ছোট দুই ভাইবোনকে আগলে রাখে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে অচেতন অবস্থায় দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের প্রথমে খালিয়াজুরী উপজেলা হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে সুমন মিয়ার ডান হাত এবং তাঁর স্ত্রীর বাম হাতের তালু ও ডান পা গুরুতরভাবে পুড়ে গেছে। ভুক্তভোগী সুমন মিয়া বলেন, ‘অভিযুক্তদের খামখেয়ালিপনার কারণে আজ আমাদের পুরো পরিবারটি শেষ হয়ে যেতে পারত। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ খালিয়াজুরী থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১৪ জুন, ২০২৬,রবিবার

খালিয়াজুরীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

খালিয়াজুরীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সাম্প্রতিক প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ফসলডুবিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ৪ জুন ২০২৬) উপজেলার ছয়টি ইউনিয়নের ৭৮৩১ জন কৃষকের মাঝে ৩ মাস মেয়াদি ৩০০০ টাকা ও ১৫ কেজি চাল(প্রতি মাসে) মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে বিতরণ করা হয়। বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এই ত্রাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষণ দাস,উপজেলা বিএনপির সহ-সভাপতি ফুল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক তালুকদার আরিফ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, মো. জহির আহমেদ জিকু (সহকারী ব্যক্তিগত সচিব এপিএস, সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর), সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আবু ইসহাক ও পরিষদের সদস্যবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ। নেত্রকোনা -৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের দপ্তর সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার হাওরের কৃষকদের নিয়ে সংসদ সদস্য যথেষ্ট আন্তরিক। দলমত নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন সহায়তায় পায় এই বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, হাওরের প্রায় সকল কৃষকই ক্ষতিগ্রস্ত,যারা এই সহায়তার আওতায় আসে নাই পর্যায়ক্রমে সকাল কৃষকদের সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

০৪ জুন, ২০২৬,বৃহস্পতিবার

খালিয়াজুরীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

খালিয়াজুরীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

খালিয়াজুরী উপজেলার পাঁচহাট গ্রামে গৃহবধূকে কৌশলে ঘরে আটকে রেখে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাসুক মিয়ার (৪৫) বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করা হয়েছে।  আসুক মিয়া খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের সরকার মিয়ার ছেলে এবং স্থানীয় বাজারের একজন কলা ব্যবসায়ী। শুক্রবার (১৫ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ‍ওসি মো. নাসির উদ্দীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (২০) ও তার স্বামী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। বর্তমানে বোরো ফসলের মৌসুম চলায় তারা নিজ গ্রাম পাঁচহাটে আসেন এবং বাজারের পাশের একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে সাময়িকভাবে বসবাস শুরু করেন। গতকাল (বৃহস্পতিবার) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে স্বামী নয়ন মিয়া হাওরে কাজ করতে যান। এ সুযোগে স্থানীয় দুই নারী স্বপ্না ও সাবিহা গৃহবধূকে কৌশলে আশ্রয়ণ প্রকল্পের একটি ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন অভিযুক্ত মাসুক মিয়া। ভুক্তভোগী ঘরে ঢোকা মাত্রই স্বপ্না ও সাবিহা বাইরে থেকে দরজা আটকে দেন। অভিযোগে জানা যায়, ঘরে একা পেয়ে মাসুক মিয়া ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করেন। বাধা দিলে তাকে মারধর করা হয় এবং ধস্তাধস্তির একপর্যায়ে তার পরিহিত পোশাক ছিঁড়ে ফেলা হয়। এসময় নারীর আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আসুক মিয়া কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি) জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওই দিনই থানায় মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন, 'শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পরপরই আমরা মামলা গ্রহণ করেছি। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।'

১৬ মে, ২০২৬,শনিবার

শিক্ষকের শাসনে আহত শিশু  শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ।

শিক্ষকের শাসনে আহত শিশু শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ।

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার আহমেদ ৫ম শ্রেণির শিক্ষার্থী মুগ্ধ তাং (১১) কে ১১ মে দুষ্টামির জন্য শাসন করিলে আহত মুগ্ধ কে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, সহকারী শিক্ষক কাউসার আহমেদ ২০২৪ ইং সনে রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। তিনি নিয়মিত ভাবে শিক্ষক হিসাবে কর্মরত আছেন। বিগত ১১ মে রোজ সোমবার বেলা আনুমানিক ১২'৩০ মিনিটের সময় মুগ্ধ তাং তার বন্ধুদের সাথে খেলার চলে দুষ্টামি করছিল। তখন ঐ শিক্ষক তাকে দুষ্টামির মধ্যে থেকে শাসন করিতে গিয়ে হাতে থাকা ছোট পানির বোতল দিয়ে মাথায় বাড়ি দিলে সে কিছু আহত হয়। পরে সে কিছুক্ষণ সময় পরীক্ষা দিয়ে প্রধান শিক্ষক মোঃ গোলাম মৌলার হাতে খাতা জমা দিয়ে বাড়ি চলে যায় বলে প্রধান শিক্ষক জানান। তিনি আরো জানান ১২ মে রোজ মঙ্গলবার চিকিৎসা করার জন্য মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে, উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। মুগ্ধ তাং এর মামা মোঃ মারুফ খান বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদ কে আসামী করে ১২ মে রোজ মঙ্গলবার খালিয়াজুড়ি থানায় শিশু নির্যাতন আইনে অভিযোগ দায়ের করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২ মে, ২০২৬,মঙ্গলবার

খালিয়াজুরী হাওরের দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালেন এমপি লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরী হাওরের দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালেন এমপি লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরী হাওরের দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন নেত্রকোনা -৪ ( মদন,মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব,লুৎফুজ্জামান বাবর। খালিয়াজুরীতে দুই দিনের সফরে এসে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র পরিদর্শন করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে অচিরেই আর্থিক সহায়তা প্রদান করা হবে। শুক্রবার ও শনিবার (৮ ও ৯ মে) খালিয়াজুরী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সফরের প্রথম দিন শুক্রবার বিকেলে তিনি চাকুয়া ইউনিয়নের পাথরা, লেপসিয়া বাজার, মেন্দিপুর ইউনিয়নের নূরালীপুর, জগন্নাথপুর এবং খালিয়াজুরী সদর ইউনিয়নের গছিখাই এলাকা পরিদর্শন করেন। পরে খালিয়াজুরী বাজারে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভোষণ দাস, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি উপজেলা ডাকবাংলোতে রাত্রি যাপন করেন। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কৃষি ও মৎস্য খাতের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি। পরে উপজেলা হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টুর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, জিয়া উদ্দিন জিয়া, ফুল মিয়া, যুবদল নেতা এনামুল হক ছোটন, ছাত্র দলের আহ্বায়ক মাজহারুল হক পলিন ও কৃষকদল নেতা পান্ডব সরকার। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় এমপি লুৎফুজ্জামান বাবর বলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে দ্রুত আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন হাওরে উন্মুক্তভাবে মাছের পোনা অবমুক্ত করা হবে। এতে ভবিষ্যতে মাছ উৎপাদন বাড়বে এবং জেলেরা সহজে মাছ আহরণ করতে পারবেন। পরে তিনি খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি মহোদয় কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তিনি খালিয়াজুরী প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন। সফরের শেষদিকে এমপি বাবর বয়রা, পাঁচহাট ও গাজীপুর ইউনিয়নের বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেন।

০৯ মে, ২০২৬,শনিবার

খালিয়াজুরীতে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৬  উদযাপিত

খালিয়াজুরীতে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৬ উদযাপিত

"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ " এ প্রতিপাদ্য কে সামনে রেখে খালিয়াজুরীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালিত হয়। আজ রবিবার সকাল ১১ ঘটিকায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোঃ মোস্তাকিম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আরেফিন আজিম। এ সময় তিনি পুষ্টি উপাদানের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌকির আহমেদ , খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, খালিয়াজুরী উপজেলা যুবদলের আহ্বায়ক, মোঃ এনামুল হক (ছোটন), খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহান বিন নবাব। এ সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান কায়েস আকন্দ, পরিসংখ্যান সহকারী (অতিরিক্ত দায়িত্ব)মোঃ রফিকুল ইসলাম, খালিয়াজুরী উপজেলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

২৬ এপ্রিল, ২০২৬,রবিবার

খালিয়াজুড়িতে ভিন্ন আঙ্গিকে এসএসসি পরীক্ষা: সিসি ক্যামেরায় চলছে পর্যবেক্ষণ

খালিয়াজুড়িতে ভিন্ন আঙ্গিকে এসএসসি পরীক্ষা: সিসি ক্যামেরায় চলছে পর্যবেক্ষণ

নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুড়িতে অত্যন্ত স্বচ্ছ ও আধুনিক পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে উপজেলার দুটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর পরিসংখ্যান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খালিয়াজুড়ি উপজেলার ৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। খালিয়াজুড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র: এখানে সদর ইউনিয়নের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। কৃষ্ণপুর এ এ পি উচ্চ বিদ্যালয় কেন্দ্র: এখানে কৃষ্ণপুর ইউনিয়নের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। দুই কেন্দ্রে মোট ৫৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন (২ জন ছাত্র ও ৩ জন ছাত্রী) অনুপস্থিত ছিল। অর্থাৎ ৫৩৬ জন পরীক্ষার্থী প্রথম দিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ ও নিরাপত্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, এ বছর পরীক্ষা কেন্দ্র ও ভেনুর প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে এই ‘ভিন্ন আঙ্গিকের’ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত সিলিং ফ্যান, লাইটিং ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিয়োজিত ছিলেন। খালিয়াজুড়ি কেন্দ্রে: একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান দায়িত্ব পালন করেন। কৃষ্ণপুর কেন্দ্রে: উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ও সমবায় অডিট অফিসার মোঃ কামাল উদ্দিন দায়িত্ব পালন করেন। এছাড়া সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতন ও কৃষ্ণপুর সরকারি কলেজ ভেনুতেও পৃথক কর্মকর্তারা তদারকির দায়িত্বে ছিলেন। পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনসহ সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য ইউএনও সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

২১ এপ্রিল, ২০২৬,মঙ্গলবার

খালিয়াজুরীতে এস এস সি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

খালিয়াজুরীতে এস এস সি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

নেত্রকোনা খালিয়াজুরীতে এসএসসি সমমানের পরীক্ষা/২৬ এর প্রস্তুতি মূলক সভা ১৩ এপ্রিল রোজ সোমবার বেলা ১২" ০০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। খালিয়াজুড়ি উপজেলা একাডেমি সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম। জানা যায়, খালিয়াজুড়ি উপজেলায় এস এস সি ও সমমানের পরীক্ষা/২৬ এর জন্য খালিয়াজুড়ি সদর ইউনিয়নের খালিয়াজুড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪০১ জন শিক্ষার্থী ও কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর এ এ পি উচ্চ বিদ্যালয়ে ৩০৫ জন শিক্ষার্থীসহ দুইটি কেন্দ্রে মোট ৭৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে বলে খালিয়াজুড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব রবীন্দ্র চন্দ্র বিশ্বাস সভাপতি মহোদয়কে অবহিত করেছেন। সভাপতি মহোদয় বলেন, প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সি সি ক্যামেরা স্থাপন করা হবে। উক্ত ক্যামেরা দ্বারা শিক্ষার্থীদের পরীক্ষা পর্যবেক্ষণ করা সহজ হবে, ইনশাআল্লাহ। পর্যাপ্ত পরিমাণে লাইটিং ও সিলিং ফ্যানের ব্যাবস্থা রাখা হবে। বর্তমান সরকার আমাদেরকে দেশ নকল মুক্ত করার জন্য " আমাদের উপর দায়িত্ব দিয়েছেন। আমরা উক্ত দায়িত্ব সঠিক ভাবে পালন ইনশাআল্লাহ। এ সময় কৃষ্ণপুর এ এ পি উচ্চ বিদ্যালয়ের কেন্দ সচিব সজল কুমার শাহ,খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় এর সহকরী কেন্দ্র সচিব দীপঙ্কর দত্ত রায় সহ হল সুপার গণ এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন

১৩ এপ্রিল, ২০২৬,সোমবার

শহীদদের স্মৃতি রক্ষার্থে খালিয়াজুরী তে  স্মৃতিসৌধ নির্মাণ

শহীদদের স্মৃতি রক্ষার্থে খালিয়াজুরী তে স্মৃতিসৌধ নির্মাণ

নেত্রকোনার খালিয়াজুরীতে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। খালিয়াজুরী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব, নাদির হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, অত্র উপজেলায় কোনো স্মৃতিসৌধ না থাকায় বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে সমস্যা হচ্ছিল। বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টুর প্রস্তাব এবং জামায়াতের আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেনের সমর্থনে সভায় উপস্থিত সকলে স্মৃতিসৌধ নির্মাণের বিষয়ে একমত পোষণ করেন। এটি উপজেলা সদরের টিএনটি অফিসের দক্ষিণ পাশে, খেলার মাঠের পশ্চিম ও পুকুরের পূর্ব পাশের খালি জায়গায় নির্মাণ করা হবে। সভায় স্মৃতিসৌধ নির্মাণ ছাড়াও জনস্বার্থে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে: থানার সামনের পরিত্যক্ত তিনটি ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ। উপজেলা সদরের রাস্তার পাশে অবস্থিত সকল অবৈধ স্থাপনা ও ঘর উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করা। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেন, বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বীর মুক্তিযোদ্ধা শম্ভু বর্মন, খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দলনেত্রী প্রিয়াঙ্কা আক্তার, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার জনাব, নাদির হোসেন শামীম তাঁর বক্তব্যে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার মধ্য দিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

০৫ এপ্রিল, ২০২৬,রবিবার

খালিয়াজুরীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

খালিয়াজুরীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

খালিয়াজুরীতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। শহীদ মিনার চত্বরে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন উপজেলা প্রশাসন খালিয়াজুরী, নেত্রকোনা। সূর্যোদয়ের সাথে সাথে জাতির বীর সন্তানদের সম্মানার্থে শহীদ মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন খালিয়াজুরী, উপজেলা পরিষদ খালিয়াজুরী,কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খালিয়াজুরী, খালিয়াজুরী থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালিয়াজুরী , বাংলাদেশ জামায়েত ইসলামী, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খালিয়াজুরী , উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয় খালিয়াজুরী ,বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ কমিটি খালিয়াজুরী, উপজেলা ছাত্র দল খালিয়াজুরী, উপজেলা যুবদল খালিয়াজুরী ও বিভিন্ন সরকারি - বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের অঙ্গ সংঘটন। এর পর সকাল ১০ ঘটিকায় খালিয়াজুরী উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র - ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এবং বেলা ১১.৩০ মিনিটে উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১২.৩০ মিনিটে মহিলাদের অংশ গ্রহনে সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনে মিউক্যাল চেয়ারে আসন গ্রহণ, বালিশ খেলা ও ঝুড়িতে বল নিক্ষেপ খেলায় আয়োজন করা হয়। যোহরের নামাজের পর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত /প্রার্থনার আয়োজন করা হয়। হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন ও সর্বশেষ মুক্তিযুদ্ধভিত্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে দিনটির সমাপ্তি ঘোষণা করেন উপজেলা প্রশাসন খালিয়াজুরী, নেত্রকোনা।

২৬ মার্চ, ২০২৬,বৃহস্পতিবার

খালিয়াজুরীতে সাত জুয়ারি আটক

খালিয়াজুরীতে সাত জুয়ারি আটক

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের বাগান বাড়ীর জুয়ার আসর থেকে ১৩/৩/২৬ ইং তারিখ রোজ শুক্রবার ভোররাতে সাতজন জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের বাগান বাড়ীরতে দীর্ঘদিন ধরে উক্ত জুয়া খেলার আসর চলছে । গোপন সূত্রের ভিত্তিতে ঐ দিন রাত আনুমানিক ১’০০ টার দিকে বল্লী গ্রামের বাগান বাড়িতে এস আই মন্জুর রহমান ও তার পুলিশ বাহিনীর সদস্যরা গিয়ে বজলু মির্জার ছেলে জহুরুল ইসলাম মির্জার নিজের বসত বাড়ীতে পাকা ঘরের চারপাশে ঘেরাও করে, বল্লী কদমতলা গ্রামের আব্দুল হেকিম এর ছেলে লেলিন মিয়া (৪০), তালে নেওয়াজের ছেলে মোঃ ওয়াছেক মিয়া (৩২), বল্লী বড় পাড়ার কাতারু রহমানের ছেলে আবু সাঈদ (৪৫), বল্লী বাগান বাড়ীর আব্দুল কুদ্দুস তাং এর ছেলে মোহ জোসেফ তাং হোসেন তাং এর ছেলে মোঃ রাহুল তাং (৩৭) বজলু মির্জার ছেলে মোঃ জহুরুল ইসলাম মির্জা (৪৫) , বল্লী নতুন বাড়ীর শহীদ মিয়ার ছেলে মোঃ মোফাজ্জল মিয়ার উক্ত সাতজনকে ব্যক্তি আটক করে থানায় নিয়ে আসে। এস আই মন্জুর রহমান বলেন এ সময় তাদেরকে আমরা জুয়ার আসর থেকে আটক করেছি। তাদের কাছে থেকে একটি মাদুর, একটি চাদর, পাঁচ প্যাকেট খেলার তাস ও নগদ ৫৩৪০/- পাঁচ হাজার তিনশত চল্লিশ টাকা উদ্ধার করা হয়। খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন,জুয়ারি আইনের আওতায় ৩/৪ দ্বারা তাদের নামে ১৩/৩/২৬ ইং তারিখে মামলা হয়েছে। মামলা নং নন এফ আই আর ৫, জিডি নং ৪২২, বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারা দিয়ে তাদেরকে নেত্রকোনা সদর কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ার বিষয় নিয়ে কোন আপুষ নাই। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

১৪ মার্চ, ২০২৬,শনিবার

হাওর অঞ্চলের মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা

হাওর অঞ্চলের মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা

উপজেলা প্রতিনিধি: সেলিম আহমেদ শুভ ( খালিয়াজুরী, নেত্রকোনা) নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলায় মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে খালিয়াজুড়ি উপজেলা হল রোমে ১৩ ই মার্চ রোজ শুক্রবার সকাল ১১ টার সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ( ভারপ্রাপ্ত ) সুখময় সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বন,মৎস্য, প্রাণী সম্পদ উইং,বাংলাদেশ পরিকল্পনা কমিশন এর অতিরিক্ত সচিব ড. অঞ্জন কুমার দেব রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস এ সময় দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম, বিএনপি সহ সভাপতি আলী হাসান চৌধুরী পিন্টু, খালিয়াজুরী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক, মাজহারুল হক (পলিন), খালিয়াজুরী কলেজের প্রভাষক জিয়াউল হক হিমেল, সমাজ কর্মী মোহন দেব রায় ও প্রান্তিক মৎস্য খামারি সহ অনেকেই উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, সাংবাদিক সেলিম আহমেদ, মৎস্য খামারী গোলাম ফারুক চৌধুরী, বিভিন্ন গ্রামের মৎস্য খামারী সহ প্রায় শতাধিক মানুষ। প্রধান অতিথি ডঃ অঞ্জন কুমার দেব রায় বলেন খালিয়াজুড়ি উপজেলায় অনেক পুকুর,হাওর, খাল,বিল,নদী রয়েছে। উক্ত উপজেলার হাওর, খাল, বিল, নদী গুলোকে আমরা খননের মাধ্যমে গভীরতা তৈরি করে বর্তমান সরকারের খাল খনন কর্মসূচীর অঙ্গীকার বাস্তবায়ন করতে চাই। পাশাপাশি মৎস্য পালনের জন্য অবয়আরন্য ( আশ্রয়স্থল ) তৈরি করে উক্ত উপজেলাকে মৎস্য ভান্ডার হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ইহাতে বাংলাদেশের প্রতিটি মানুষের মৎস্য চাহিদা পুরণসহ বিদেশে মৎস্য রপ্তানি করে বৈদেশিক বাণিজ্যে সফলতা অর্জন

১৪ মার্চ, ২০২৬,শনিবার