Ekushey 71 Sangbad

মেনু

রবিবার১২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ
ব্রেকিং নিউজ

শহীদদের স্মৃতি রক্ষার্থে খালিয়াজুরী তে স্মৃতিসৌধ নির্মাণ

খালিয়াজুরীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

খালিয়াজুরীতে সাত জুয়ারি আটক

হাওর অঞ্চলের মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা

হোম/জাতীয়/শহীদদের স্মৃতি রক্ষার্থে খালিয়াজুরী তে স্মৃতিসৌধ নির্মাণ

শহীদদের স্মৃতি রক্ষার্থে খালিয়াজুরী তে স্মৃতিসৌধ নির্মাণ

শহীদদের স্মৃতি রক্ষার্থে খালিয়াজুরী তে  স্মৃতিসৌধ নির্মাণ
সেলিম আহমেদ শুভ

সেলিম আহমেদ শুভ

উপজেলা প্রতিনিধি|খালিয়াজুরী, নেত্রকোনা০৫ এপ্রিল, ২০২৬,রবিবার

নেত্রকোনার খালিয়াজুরীতে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।

খালিয়াজুরী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব, নাদির হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, অত্র উপজেলায় কোনো স্মৃতিসৌধ না থাকায় বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে সমস্যা হচ্ছিল। বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টুর প্রস্তাব এবং জামায়াতের আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেনের সমর্থনে সভায় উপস্থিত সকলে স্মৃতিসৌধ নির্মাণের বিষয়ে একমত পোষণ করেন। এটি উপজেলা সদরের টিএনটি অফিসের দক্ষিণ পাশে, খেলার মাঠের পশ্চিম ও পুকুরের পূর্ব পাশের খালি জায়গায় নির্মাণ করা হবে।

সভায় স্মৃতিসৌধ নির্মাণ ছাড়াও জনস্বার্থে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

থানার সামনের পরিত্যক্ত তিনটি ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ।

উপজেলা সদরের রাস্তার পাশে অবস্থিত সকল অবৈধ স্থাপনা ও ঘর উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করা।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেন, বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বীর মুক্তিযোদ্ধা শম্ভু বর্মন, খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দলনেত্রী প্রিয়াঙ্কা আক্তার, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার জনাব, নাদির হোসেন শামীম তাঁর বক্তব্যে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার মধ্য দিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

সহজে শেয়ার করতে প্রথমে কপি করুন, তারপর Facebook বাটনে ক্লিক করে পেস্ট করুন।

সম্পর্কিত খবর